কয়রায় ছুরিকাঘাতে ভ্যান চালক নিহত

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় দু’পক্ষের সংঘর্ষে ছুরির আঘাতে ইমরান হোসেন (১৯) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের পায়রাতোলার আইট গ্রামের আব্দুল জব্বার গাজীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খেজুর বাগ মসজিদের পাশে দু`গ্রু‌পের সংঘ‌র্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ভ্যান চালক ইমরানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হয়।

নিহতের বোন শাহানার জানান, তার ভাই ভ্যান চালক। তার ভাইয়ের ভ্যানে কয়েকজন ছেলে খেজুর বাগ মসজিদ মোড়ে যায়। সেখানে তাদের সাথে অন্য একটি পক্ষের সংঘর্ষের ম‌ধ্যে আমার ভাইকে ছুরি দিয়ে আঘাত করে।

এই ঘটনায় পুলিশ ৩ নম্বর কয়রা গ্রামের রমজান গাজীর ছেলে আপন দুই সহদর আমিরুল(২১) ও জমিরুল(১৯) আটক করেছে। এছাড়া আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন