বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় দু’ বছরেও সংস্কার হয়নি দুই বিদ্যালয়ের একমাত্র শহীদ মিনার

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছার শ্রাকান্ঠপুর নিম্ন মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি দু বছরেও সংস্কার হয়নি। দু’ বছর আগে ২০ জানুয়ারি ২০২০ তারিখ রাতের আঁধারে কে বা কারা এটি ভেঙ্গে ফেলেছিল। ওই বছর ২৪ জানুয়ারি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম মোড়ল এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে লিখিত অভিযোগ করেন। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বিষয়টি তদন্ত পুর্বক প্রতিবেদন দেয়ার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন। ৩১ জানুয়ারী২০২১ তদন্তপুর্বক প্রতিবেদন দেয়া হয়েছে তবে আজও কার্যত কোন ব্যবস্থা নেয়া হয়নি। এরআগে ২০১০ সালে শহীদ মিনারটি নির্মিত হয়।

এব্যাপারে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়া রানী বলেন, শহীদ মিনারটি তাদের স্কুলের না। ওটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের তাই তিনি এব্যাপারে তেমন কিছু জানেন না।

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম মোড়ল বলেন, শহীদ মিনারটি দু’ বছর আগে কে বা কারা রাতের আঁধারে ভেঙ্গে ফেলেছিল। ঘটনার পরদিনই কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছিলেন তিনি। তবে সংস্কারের ব্যাপারে অদ্যাবধি কার্যত কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান তিনি।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, বিষয়টি তার জানা ছিল না। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন