বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

নগরীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, চালক আটক

নিজস্ব প্রতিবেদক 

ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সুজন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে নগরীর শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদুরে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাক চালককে আটক করেছে। নিহত সুজন রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের বাসিন্দা বেল্লাল হোসেনের ছেলে।

লবনচর ফাঁড়ির ইনচার্জ শরীফুল ইসলাম বলেন, রাত সাড়ে নয়টার দিকে একটি মোটরসাইকেল রূপসা ব্রীজ পার হয়ে খুলনার দিকে আসছিল। মোটরসাইকেলটি শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে সুজন নামে এক আরোহী পড়ে গেলে ট্রাকের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সুজনের মৃত্যু হয়। এলাকাবাসী ঘটনস্থল থেকে ঘাতক ট্রাক চালক আজমীর হোসেনকে আটকের পর পুলিশের নিকট সোপর্দ করে। সে পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা গ্রামের জাকির হোসেনের ছেলে সে। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

লবনচরা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে ট্রাক চালককে স্থানীয়রা আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। নিহতের পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন