বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

খুমেক হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত ডেডিকেটেড করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯ টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ঝিনাইদহের মহেশপুরের সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া হাসপাতালে সকাল ৯ টা পর্যন্ত ৪২ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ১৬ জন, ইয়ালোজোনে ১৮ জন এবং আইসিইউতে ৮ জন চিকিৎসাধীন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জন রোগি ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে দুইজন চিকিৎসাধীন। এছাড়া হাসপাতালে ৪৬ টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৯ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া হাসপাতালের আরটি পিসিআর মেশিনে ২২টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর রেপিড এ্যান্টিজেন পরীক্ষায় তিন জনের শনাক্ত হয়েছে।

 

খুলনা গেজেট/এমএম/এনএম 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন