সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

শিবসা নদী থেকে বেহুন্দি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার শিবসা নদী থেকে বিপুল পরিমাণ বেহুন্দি জাল জব্দের পর সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার ( ০১ ফেব্রুয়ারী) উপজেলা টাস্কফোর্স কমিটি মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দিসহ অন্যান্য অবৈধ জাল নির্মুলে বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে শিবসা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় চিংড়ির পোনা ধরা অবৈধ ২০ হাজার বর্গমিটার বেহুন্দি জাল জব্দ করা হয় । এরপর জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলা পরিষদ মাঠে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সভাপতি মমতাজ বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য অফিসার এস এম শহীদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, মৃদুল কান্তি সরকার, নীলাদ্রী শেখর সরদার প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন