বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

খুমেক ল্যাবে করোনা শনাক্তের হার ২৩.৪০

নিজস্ব প্রতিবেদক 

খুলনায় বেড়েছে করোনার সংক্রমণ। চলতি মাসের শুরু থেকেই বাড়তে শুরু করে শনাক্তের সংখ্যা। সোমবার (৩১ জানুয়ারি) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ২৩ দশমিক ৪০ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩০৫ জন খুলনা মহানগরী ও জেলার। সবমিলিয়ে ৮৮ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৮০ জন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন