সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

খুলনা করোনা হাসপাতালে নারীর মৃত্যু, আইসিইউতে ৯

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত ডেডিকেটেড করোনা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯ টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত সুলতানা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এছাড়া হাসপাতালে সকাল ৯ টা পর্যন্ত ৪৩ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ১৭ জন, ইয়ালোজোনে ১৭ জন এবং আইসিইউতে ৯ জন চিকিৎসাধীন।

গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৭ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে এইচডিইউতে একজন চিকিৎসাধীন। এছাড়া হাসপাতালের আরটি পিসিআর মেশিনে ১৪ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা পজেটিভ এসেছে।

 

খুলনা গেজেট/এনএম 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন