সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

খুমেক ল্যাবে করোনা শনাক্তের হার ৩০.৬৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বেড়েছে করোনার সংক্রমণ। চলতি মাসের শুরু থেকেই বাড়তে শুরু করে শনাক্তের সংখ্যা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ৩০ দশমিক ৬৭ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৯৯ জন খুলনা মহানগরী ও জেলার। সবমিলিয়ে ১১৫ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১০১ জন।

এছাড়া বাগেরহাট ৮ জন, যশোরে চারজন, সাতক্ষীরা ও নড়াইলের একজন করে শনাক্ত হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন