খুলনা বিভাগে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৬৮৮, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনের ব্যবধানে ফের বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিভাগের ২ হাজার ৭৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৮৮ জনের।

যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৩.১৯ শতাংশ। একইসময়ে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এরআগে, রোববার ৪৮৭ জনের করোনা শনাক্ত এবং একজনের মৃত্যু হয়েছিল।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় মাগুরায় একজনের মৃত্যু হয়েছে। একইসময়ে খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৬৮৮ জন। এর মধ্যে শীর্ষে রয়েছে যশোর। এই জেলায় সর্বোচ্চ ১৯৫ জনের শনাক্ত হয়েছে।

আর খুলনায় ১৫২ জন, কুষ্টিয়ায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ঝিনাইদহে ৯৮ জন, সাতক্ষীরা ২৬ জন, বাগেরহাটে ২৫ জন, মাগুরায় ২৪জন, নড়াইলে ১৭ জন, মেহেরপুরে ১১ জন ও চুয়াডাঙ্গায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন