ডুমুরিয়ায় গোসল খানায় বিদ্যুতের শর্ট সার্কিটে শিশুর মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় গোসল খানায় গোসল করতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ১০ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঝর্ণায় পানিতে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়।

সে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের মোঃ সাইফুল ইসলাম শেখের কন্যা মাসফিয়া খাতুন (১০)।

শিশুটির পিতা সাইফুল ইসলাম জানায়, তার মেয়ে শনিবার দুপুরের দিকে গোসল খানায় গোসল করতে যায়। কিন্তু প্রায় ১ঘন্টা অতিবাহিত হলেও গোসল করে বের না হওয়ায় বাথরুমের গোসল খানার দরজা ভেঙে দেখা যায় মাসফিয়া অজ্ঞান অবস্থায় পড়ে আছে।

এ সময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে অজ্ঞান অবস্থায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ সংবাদের এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাগরিববাদ নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমহিত করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন