রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

প্রতারণা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ভাইয়ের তিন বছরের জেল

নিজস্ব প্রতি‌বেদক

প্রতারণা মামলায় সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাই কাজী মনজুর আহমেদর তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খুলনার মুখ্য মহানগর হাকিম ইয়ারব হোসেন আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) এ রায় দেন।

সূত্রে জানা গেছে, মামলার বাদী খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার বাসিন্দা সামিউল আলম লাসকির কাছ থেকে বিবাদী কাজী মনসুর আহমেদ মার্কেট বিক্রির নামে এক কোটি ২০ হাজার টাকা গ্রহণ করেন। পরে মার্কেট এবং টাকা কিছুই না দিয়ে প্রতারণার আশ্রয় নিলে সামিউল আলম লাসকি আদালতে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে খুলনার সিএমএম উক্ত রায় দেন।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস এবং বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট রাজু আহমেদ ও এডভোকেট আরজিনা সুলতানা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন