দাকোপে এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচলনা করে বিভিন্ন জলাশয় থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

৯ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দাকোপ উপজেলার বাজুয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে মোট এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে চড়া নদী থেকে অবৈধ নেট পাটা অপসারণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গালিব মাহমুদ পাশা। সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান। আরো উপস্থিত ছিলেন সহকারী মৎস্য অফিসার বাদল সাহা, বাংলাদেশ নৌ-পুলিশের সদস্যবৃন্দ, অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন