খুলনায় ধর্ষণ মামলার আসামি চয়ন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি চয়ন ব্যাপারী(২১)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় নগরীর সাত রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর ১৫ বছর বয়সী একজন নাবালিকা রাত দশটায় রুপসা সন্ধ্যা বাজারে জুতা কেনার উদ্দেশ্যে বের হয়। এ সময় আটক চয়ন ঐ মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে রুপসা ওয়াবদা ভেড়ীবাধ এলাকায় নিয়ে ধর্ষণ করে।

এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কেএমপি, খুলনার সদর থানায় আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০১ তারিখঃ ০১/১১/২০২১ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)।

মামলায় সম্পৃক্ত এজাহারভুক্ত আসামী’কে গ্রেপ্তারে র‌্যাব-৬ এর আভিযানিক দল খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় গোয়েন্দা তৎপরতার পাশাপাশি জোরালো অভিযান শুরু করে। আজ নগরীর সাত রাস্তার মোড় থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামি চয়ন ব্যাপারী রুপসা বাসষ্ট্যান্ড এলাকার মোস্তফা ব্যাপারীর ছেলে।

আটককৃত আসামি’কে কেএমপি, খুলনার সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন