বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

কয়রায় ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় অবৈধ ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় জামিলা খাতুন নামে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯ টায় উপজেলার বাগালি ইউনিয়নের নারায়নপুর গ্রামে সরদার বাড়ির সামনে। সে ওই গ্রামের কবিরুল ইসলামের কন্যা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু জামিলা রাস্তার ধারে খেলছিলো এমন সময় একটি ইঞ্জিন চালিত ভ্যান এসে জামিলাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জ্যোতির্ময় মন্ডল বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে শিশুটিকে মূর্মূর্ষ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

কয়রা থানার তদন্ত ওসি মোঃ শাহাদাৎ হোসেন বলেন, এ ধরনের ঘটনায় আমাদেরকে কেউ তথ্য দেইনি। তবে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন