অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

অস্ত্র মামলায় মো: শাহাজাহান শেখ নামের পঞ্চাশোর্ধ্ব একব্যক্তির ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) খুলনা জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক চৌধুরী মাহাবুবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি শাহাজাহান আদালতে উপস্থিত ছিলেন। বটিয়াঘাটা উপজেলার শুলাকুড়া গ্রামের রাহাতুল্লাহর ছেলে সে ।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ৩১ অক্টোবর রাতে খুলনা র‌্যাব ৬ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বটিয়াঘাটা উপজেলার ঝলবাড়ি গ্রামে জনৈক মনির মোল্লার ঘেরে কয়েকজন দুস্কৃতি অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও আসামি শাহাজাহান ঘটনস্থল থেকে আটক হয়। এ সময় র‌্যাব সদস্যরা তার কাছ থেকে ১২ বোরের একটি বন্দুকে কার্তুজ, ২০ ইঞ্চি লম্বা দু’টি পাইপ, কাঠের তৈরি বন্দুকের বাট ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করে।

এ ব্যাপারে ওই দিন র‌্যাবের ডিএডি মো: জিল্লুর রহমান বাদী হয়ে শাহাজাহান শেখকে আসামি করে বটিয়াঘাটা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন, যার নং ২। একই বছরের ১৫ নভেম্বর বটিয়াঘাটা থান এসআই হাবিব উল্লাহ আদালতে চার্জশিট দাখিল করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন