শিরোমণিতে অধ্যক্ষ গোলাম কিবরিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

খানজাহান আলী প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানা এলাকার শিরোমণি নিবাসী ফুলতলা এম এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন এর ফুফাতো ভাই শেখ গোলাম কিবরিয়া ১৪ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার পরিবার সূত্রে জানা যায়, গোলাম কিবরিয়া শিরোমণি পূর্বপাড়া নিজ বাসভবনে বৃহস্পতিবার রাত ৯টায় হঠাৎ অসুস্থ (স্ট্রোক) করলে তাৎক্ষণিক তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার জুম্মাবাদ শিরোমণি দিঘিরপাড় ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযার নামাজে উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এমএ দাউদ, অধ্যাপক তৌকির আহম্মেদ, অধ্যাপক শেখ মেজবাহ উদ্দীন জুয়েল,আব্দুর রউফ খান খোকন, বেগ আব্দুর রাজ্জাক রাজ, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, এ্যাডভোকেট মুন্সি মঈনূল ইসলাম, হাফেজ আমিনুল ইসলামসহ বিভিন্ন ইউপি সদস্য, রাজনৈতিক, শিক্ষানুরাগী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযার নামাজে ইমামতি করেন শিরোমণি বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল জব্বার আজমী।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন