শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

দাকোপের ঢাকী নদীর বাঁধে ভয়াবহ ভাঙন, চরম শঙ্কায় এলাকাবাসি

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপের পানখালী ইউনিয়নের খোনা গ্রামের ঢাকী নদীর বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার বিকল্প বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ৩১ পোল্ডারের হাজার হাজার বিঘা জমির আমন ধান, মৎস্য খামার ও বসতভিটা প্লাবিত হওয়ার চরম শঙ্কা রয়েছে।

২৩ আগষ্ট সোমবার দিবাগত রাতে জোয়ারে পানখালী ইউনিয়নের খোনা মোল্লা বাড়ীর সামনে ঢাকী নদী তীরের ওয়াপদা বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়। মূহুর্তের মধ্যে মূল বাঁধের প্রায় ১০০ ফুট এলাকার ৮০ শতাংশ ভেঙে ঢাকী নদীতে চলে গেছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। তিনি ২ টন চাল বরাদ্দের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলায় ভেঙে যাওয়া বাঁধের পিছন দিয়ে বিকল্প রিং বাঁধ নির্মাণের উদ্যোগ নেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের,পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদেরসহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভাঙনের ভয়াবহতায় এলাকাবাসী আতংকিত। আমন মৌসুমে ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পেতে এবং বাড়ী ঘর রক্ষায় ভেঙে যাওয়া বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনগন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন