খুলনায় আ’লীগ নেতা সুজার মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, মোস্তফা রশিদী সুজা ছিলেন দক্ষিণাঞ্চলের রাজনৈতিক সিংহ পুরুষ। তাঁর সুযোগ্য নেতৃত্বে খুলনা জেলা আওয়ামী লীগের দুর্গে পরিণত হয়েছিলো। মোস্তফা রশিদী সুজা বঙ্গবন্ধু’র আদর্শের প্রকৃত কর্মী হিসেবে কখনও কারো সাথে আপোষ করেননি। তাই সকলকে সুজার মত ত্যাগের মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। তাহলেই শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়ন হবে।

মঙ্গলবার বাদ মাগরিব এস এম মোস্তফা রশিদী সুজার তৃতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ মো. ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এদিকে এসএম মোস্তফা রশিদী সুজার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার আসরবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী বাদশা মিয়ার উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ মোবাইলে যুক্ত হয়ে দোয়া ও আলোচনায় অংশ নেন। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অসিত বরণ বিশ্বাস।

আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সহ-সভাপতি যথাক্রমে এ্যাড. এম এম মজিবুর রহমান, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বিএমএ ছালাম, মোস্তফা কামাল পাশা খোকন, এ্যাডভোকেট নিমাই চন্দ্র রায়, আক্তারুজ্জামান বাবু এমপি, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ আলহাজ্ব সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ন, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক মোখলেসুর রহমান বাবলু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, শিউলি সরোয়ার, শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান, মোজাফফর রশিদী রেজা, শেখ মোঃ আবু হানিফ, চৌধুরী মোঃ রায়হান ফরিদ , দেবদুলাল বাড়ই বাপ্পি, মানিক উজ্জামান অশোক, মোঃ মোতালেব হোসেন, মোছাঃ হোসনে আরা চম্পা, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, সরদার জাকির হোসেন, মোঃ মারুফ হোসেন, তানভির রহমান আকাশ প্রমূখ।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন