শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

কয়রায় বিষ প্রয়োগে ধরা মাছসহ দুষ্কৃতিকারী আটক

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে আবুল হাসান নূরী (৩৫) নামে এক দুষ্কৃতিকারীকে প্রায় ৪০ কেজি চিংড়ি মাছসহ আটক করেছে কয়রা থানা পুলিশ।

কয়রা থানা সূত্রে জানা যায়, শনিবার ১৭ জুলাই ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের নির্দেশনায় কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ টিপু সুলতানের নেতৃত্বে ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের ৪ নং কয়রা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় শাকবাড়িয়া নদী সংলগ্ন আসামি আবুল হাসান নূরীর বাড়িতে রাখা সুন্দরবন থেকে বিষ প্রয়োগ করে ধরা প্রায় ৪০ কেজি চিংড়ি মাছসহ তাকে আটক করা হয়। আসামিকে কয়রা বিঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে তাকে ১০ হাজার টাকা অনাদায় ১ মাসের জেল প্রদান করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন