বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দোকান মালিক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের সন্ধানী সুপার মার্কেট থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মার্কেটটির ‘তন্বী ইলেকট্রনিকস’ নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আলী হোসেন ওই দোকানের মালিক এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় দোকানটিতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর আলী হোসেনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

যশোর ডিবি পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ অস্ত্র রাখার দায়ে আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন