সোমবার । ২৩শে মার্চ, ২০২৬ । ৯ই চৈত্র, ১৪৩২

যশোরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনির শিকার আলমগীর হোসেন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আলমগীর হোসেন উপজেলার বড়গোবিন্দপুর গ্রামের এরশাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাসিলা গ্রামের লক্ষিপুর পাড়ায় ফজলুর রহমানের গোয়ালঘর থেকে গরু চুরি করে পালানোর চেষ্টা করেন আলমগীর। এ সময় মালিকের চিৎকারে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ আহত আলমগীরকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, মরদেহের ময়নাতদন্ত যশোর জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন