শনিবার । ১৪ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর কোতোয়ালি মডেল থানাধীন খড়িসাডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে আহান নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে নিজ বাড়ির পাশের পুকুরে পড়ে শিশুটির ঘটে।

নিহত আহান ওই গ্রামের চিন্ময় রায়ের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল শিশু আহান। একপর্যায়ে সবার অগোচরে হাঁটতে হাঁটতে সে বাড়ির পাশে নিজেদের পুকুরে পড়ে চলে যায়। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে পুকুরের দেখতে পায়। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন