সোমবার । ৯ই মার্চ, ২০২৬ । ২৪শে ফাল্গুন, ১৪৩২

শার্শার কায়বা সীমান্তে জাল টাকা ও ক্রিস্টাল মেথ আইস উদ্ধার, আটক ১

বেনাপোল প্রতিনিধি

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা শার্শা উপজেলার কায়বা সীমান্তে অভিযান চালিয়ে ৫০০ টাকার ৮৬টি জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে। একই সঙ্গে মালিকবিহীন ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে কায়বা ও রুদ্রপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব জাল টাকা ও মাদক উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। এ সময় চক্রের সদস্য হাসানুজ্জামান (৩০)কে ৫০০ টাকার ৮৬টি জাল নোটসহ আটক করা হয়।

অপর এক অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

আটক আসামি, জাল টাকা ও উদ্ধারকৃত মাদক শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন