যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে বালিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় এক মায়ের করুণ মৃত্যু হয়েছে। নিহত নারী সিটি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন আরাফাতের মা।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর দুইটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলের চালানো মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মা। চাঁচড়া চেকপোস্ট এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বালিবাহী ড্রাম ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি। এরপর ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
ছাত্রদল নেতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী। খবর শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান।
খুলনা গেজেট/এমএনএস

