বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

রূপদিয়া বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, যশোর

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ টাস্কফোর্সের অভিযানে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর। মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ করা হয়।

অভিযানে রূপদিয়া বাজারের গোপাল স্টোরকে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে ৫ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় আরও ৫ হাজার টাকা—মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের খান পান স্টোরকে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন