মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

মণিরামপুরে ঘেরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে একটি মৎস্য ঘেরের পাড় থেকে সোমবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২ টার দিকে হিমানিষ বিশ্বাস নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হিমানিষ বিশ্বাস উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে।

পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসাপাতালের মর্গে পাঠিয়েছে।

মণিরামপুর থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে হিমানিষ বিশ্বাস মৃগিরোগে আক্রান্ত ছিলেন। তিনি সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে মাছনা বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। পরে রাত ১২ টার দিকে বাহাদুরপুর এলাকার কোমলেশ সরকারের ঘেরের পাশে সাইকেলসহ তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। ওই রাতেই পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগীরোগে আক্রান্ত হয়ে পথেই তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাবার পর তার প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন