শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

যশোরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও স্কুটির সংঘর্ষে লিহান (১৯) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলী ঝাউতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিহান উপজেলার ফুলসারা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়িতে এসেছিল।

আহতরা হলেন- একই গ্রামের শাহাদাত (১৮) এবং বলিদাপাড়া গ্রামের আব্দুর রহমান (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিহান তার বন্ধু শাহাদাতকে নিয়ে মোটরসাইকেলে করে চৌগাছা বাজারের দিকে যাচ্ছিলো। ঝাউতলা মোড়ে পৌঁছালে পার্শ্ববর্তী সড়ক থেকে আসা একটি ব্যাটারিচালিত স্কুটি হঠাৎ ব্রেক করে উল্টে যায়। এ সময় লিহানের দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে লিহান মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া রহমান ইলমা তাকে মৃত ঘোষণা করেন। আহত শাহাদাত ও আব্দুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

থানার ওসি (তদন্ত) নূরুল আমিন শিকদার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন