শুক্রবার । ১৩ই মার্চ, ২০২৬ । ২৮শে ফাল্গুন, ১৪৩২

ঝিকরগাছায় নির্বাচন নিয়ে কথা কাটাকাটি, যুবক ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছার পল্লীতে নির্বাচন নিয়ে কথা কাটাকাটির জেরে রেজাউল ইসলাম (৩১) নামে এক যুবক ছুরিকাঘাতে জখম হয়েছেন। তিনি উপজেলার বায়সা গ্রামের নুর আলীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত রেজাউল ইসলাম জানান, দুপুরের দিকে তিনি বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের পরিস্থিতি দেখতে যান। এ সময় একই এলাকার নাহিদ নামে এক যুবক তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে।

তিনি আরও জানান, তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এ হামলার ঘটনা ঘটে। ছুরিকাঘাতে তিনি গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্স ম্যাজিস্ট্রেট, সেনাসদস্য, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। কর্তব্যরত সেনা সদস্যদের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন