শুক্রবার । ১৩ই মার্চ, ২০২৬ । ২৮শে ফাল্গুন, ১৪৩২

যশোরে নির্বাচনী সহিংসতায় দু’জন আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে নির্বাচনী সহিংসতায় দুই ব্যক্তি আহত হয়েছেন। তারা হলেন, সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী আবু হোসেন (২৫) ও আব্দুল গণি (৫০)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে যশোর-৩ আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

আহত আবু হোসেন জানান, এদিন সকালে তিনি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিএনপির সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এদিকে, একই সময়ে আব্দুল গণি ভোট দিতে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে চড়-থাপ্পড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয় বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন