বৃহস্পতিবার । ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ । ২২শে মাঘ, ১৪৩২

শার্শায় পুতে রাখা বোমা বিস্ফোরণে তিন শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শায় পুতে রাখা বোমা বিস্ফোরণে তিন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাদেরকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বালুন্ডা গ্রামের নূরজাক সরদারের ছেলে আব্দুল কাদের (৪২), আব্দুল রারিকের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই গ্রামের সুলতান আউলিয়ার ছেলে আব্দুল কাদের (৪০)। এদের মধ্যে কাদের ও জাকিরের অবস্থা আশংকাজনক। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে শ্রমিকরা উপজেলার বালুন্ডা গ্রামের ননী ঢালীর ছেলে প্রবাসী জাকির ঢালির বাড়িতে কোদাল দিয়ে রাথরুমের সেফটি ট্যাংকের গর্ত খনন করছিলেন। এ গর্তে আগে থেকে পুতে রাখা বোমায় কোদালের আঘাত লাগলে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন শ্রমিকই আহত হন। এর মধ্যে জাকির ও কাদের নামে দুই শ্রমিক মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতের অবস্থা আরও অবনতি হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাদের যশোর হাসপাতালে রেফার্ড করেন।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, এ ঘটনা জানার সাথে সাথে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ বোমা ওখানে পুতে রেখেছিলো তা খতিয়ে দেখতে পুলিশ কাজ শুরু করেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন