শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

সাতক্ষীরা-৪ আসনে দুই দল থেকে বাবা ও ছেলের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে সাতক্ষীরা—৪ (শ্যামনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে দুই ভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবা ও ছেলে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানকারি বাবা—ছেলে হলেন, সাবেক সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচএম গোলাম রেজা এবং তার ছেলে জাতীয় পার্টি (রুহুল আমিন হাওলাদার) মনোনীত প্রার্থী হোসাইন মোহাম্মদ মায়াজ।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকেল ৩টার দিকে হোসাইন মোহাম্মদ মায়াজ নিজে উপস্থিত থেকে তার মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলীয় প্রার্থী এইচ এম গোলাম রেজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন