শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

ভারতে অবৈধভাবে যাওয়ার সময় ৮ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৮ বিজিবির অধীনে শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ৮ জন বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে ৩ নারী, ২ পুরুষ ও ৩ শিশু রয়েছেন। আটককৃতরা নোয়াখালী ও যশোর জেলার বাসিন্দা। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, আটককৃতদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন