রবিবার । ১২ই এপ্রিল, ২০২৬ । ২৯শে চৈত্র, ১৪৩২

ঝিকরগাছায় অনুমোদনহীন ৪ ক্লিনিকে তালা

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছায় যশোরের সিভিল সার্জনের বিশেষ অভিযানে ৪টি ক্লিনিকে তালা লাগানো হয়েছে। এসময় অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি ক্লিনিকে নিজেরাই তালা লাগিয়ে পালানোর খবর পাওয়া গেছে।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন, শনিবার সকালে যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন এর নেতৃত্বে অনুমোদনহীন বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বৈধ কাগজপত্র না থাকায় ঝিকরগাছা বাজারস্থ আনিকা ক্লিনিক, বাঁকড়া বাজারস্থ ষ্টার ক্লিনিক, বাঁকড়া সার্জিক্যাল ক্লিনিক ও একতা মেডিকেল সেন্টারে তালা ঝুলিয়ে দেয়া হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে ঝিকরগাছা ও বাঁকড়া বাজারের বেশ কয়েকটি ক্লিনিকের মালিক নিজেরাই তালা লাগিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন সাংবাদিকদের জানান, যেসব ক্লিনিকে মানুষের স্বাস্থ্য ঝুকি আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন