বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ

মোংলা প্রতিনিধি

মোংলায় ট্রলার থেকে পড়ে মো: হোসেন মোড়ল (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৫টার দিক পৌর শহরের লেবার ঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো: হোসেন মোড়ল দাকোপের চালনা এলাকার মৃত: মো: ইউনুস মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, হোসেন প্রতিদিনই চালনা থেকে বিভিন্ন হ্যাচারীর মাছের পোনা নিয়ে মোংলায় আসতেন। সকালে রেডি স্টার হ্যাচারীর পোনা নিয়ে মোংলায় আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে তলিয়ে যান।

খবর পেয়ে আমরা স্থানীয় ডুবুরি দলকে জানালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মোংলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ বাহিনীর ডুবুরি দল এবং কোষ্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত হোসেন মোড়লকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে মোংলা ফায়ার সার্ভিসের লিডার মো: দেলোয়ার হোসেন জানান, নিখোঁজের খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। হোসেন মোড়ল উদ্ধার না হওয়া পর্যন্ত এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ নৌ বাহিনীর ডুুবুরি দল এবং কোষ্টগার্ডের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন