ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করলেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশ দলের এই ওপেনার ৩৩ বলে৬টি চার আর তিন ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন। আগের ম্যাচে মাত্র ২ রানে আউট হলেও আজ সিরিজ বাঁচানোর ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং করছেন এই ওপেনার।
সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাহিদ রানার গতির মুখে পড়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলি। বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে মাত্র ৩২ রানে ৫ উইকেট শিকার করেন।
গত শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ২২১ রানেই অলআউট হয় বাংলাদেশ। ২২ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড।
সোমবার সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। বোলিংয়ে ভালো করায় এখন ব্যাটিং ভালো হলেই সিরিজে সমতায় ফিরতে পারবে বাংলাদেশ।
নিউজিল্যান্ডকে ১৯৮ রানে গুঁড়িয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে যায় বাংলাদেশ। দলীয় মাত্র ২১ রানেই সাজঘরে ওপেনার সাইফ হাসান ও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সৌম্য সরকার। তাদের বিদায়ের পর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যাটে এগিয়ে যাচ্ছে দল।

