শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

নাটকীয়তা শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার (১৫ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ফলে শুরুতে ব্যাট করবে ভারত।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

পাকিস্তান একাদশ:
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।

ভারত একাদশ:
ঈশান কিষান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন