রবিবার । ১লা ফেব্রুয়ারি, ২০২৬ । ১৮ই মাঘ, ১৪৩২

ভারতকে হারাতে পাকিস্তানের দরকার ২৫৩ রান

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নেমেছে পাকিস্তান যুবারা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেটের বিনিময়ে ২৫২ রান তুলেছে ভারত। ফলে জিততে হলে পাকিস্তানকে করতে হবে ২৫৩ রান।

বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফ। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। ১৬ রান করে আউট হন ভারতীয় ওপেনার অ্যারন জর্জ। পরের উইকেটে নেমে রানের দেখা পাননি দলনেতা আয়ুশ মাত্রে। আরেক ওপেনার বৈভব সূর্যবংশী করেন ৩০ রান।

এদিকে ফিফটির দেখা পেয়েছেন দেভেন্ত ত্রিভেদী। আউট হওয়ার আগে করেন ৬৮ রান। এছাড়া ভিয়ান মালহোত্রা ২১, অভিজ্ঞান কুন্ডু ১৬, আরএস অ্যাব্রিস ২৯, কৌশিক চৌহান ৩৫, খিলান প্যাটেল ২১, দীপেশ ডেভেন্দ্রন ১ ও হেনিল প্যাটেল ১ রান করেন।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আব্দুল সোবহান। দুটি উইকেট নেন মোহাম্মদ সাইয়াম। আর একটি করে উইকেট নেন চারজন বোলার।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন