সারা বিশ্বের নজর আজ নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে। আর কিছুক্ষণ পরই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এই ফাইনালের সর্বনিম্ন টিকিট বাংলাদেশের টাকায় প্রায় কয়েক লাখ টাকা। এত ব্যয়বহুল ফাইনালের গ্যালারির প্রতিটি আসন পরিপূর্ণ।
সকাল থেকে নিউজার্সি স্টেডিয়ামমুখী লাখ খানেক মানুষ। আর্জেন্টিনার সমর্থক একটু বেশি চোখে পড়েছে। টাইমস স্কয়ারের মতো স্টেডিয়ামও তারা মাতিয়ে রেখেছেন। স্পেনের দর্শকরা কম যাননি একেবারে।

গত দুই দিন নিউইয়র্কে আবহাওয়া নিয়ে অনেক শঙ্কা ছিল। আজ অবশ্য পুরোপুরি রৌদ্রময় আবহাওয়া। বিকেল তিনটায় মেসি ইয়ামালদের রৌদের মধ্যে খেলতে হবে। নিউজার্সির স্টেডিয়ামে ছাদ না থাকায় দর্শকদেরও রোদে পুড়তে হবে।
এই বিশ্বকাপের ফাইনালে সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। খেলা শুরুর আগে এক দফা হয়েছে। মধ্যবিরতি এবং শেষেও হবে। হলিউডের বড় তারকা টম ক্রুজ স্টেডিয়ামে উপস্থিত হয়ে ফুটবলকে বৈশ্বিক বার্তার মাধ্যম হিসেবে আখ্যায়িত করেন।
খুলনা গেজেট/এএজে

