শনিবার । ২০শে জুন, ২০২৬ । ৬ই আষাঢ়, ১৪৩৩
জার্মানিকে টপকে শীর্ষে সেলেসাওরা

বিশ্বমঞ্চে ব্রাজিলের গোলের রাজত্ব পুনরুদ্ধার

ক্রীড়া প্রতিবেদক

ফিফা বিশ্বকাপের ইতিহাসে গোলসংখ্যার শীর্ষস্থান নিয়ে চলছে এক চরম উত্তেজনাপূর্ণ লড়াই। টুর্নামেন্টের শুরুতেই সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়ে মাঠে নেমেছিল রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মাঝপথে কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ব্রাজিলের সেই রেকর্ড নিজেদের করে নিয়েছিল জার্মানি।

কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হতে দিল না সেলেসাওরা; হাইতির বিপক্ষে দাপুটে ম্যাচ খেলে আবারও শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে ভিনিসিয়ুস-কুনহারা।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হাইতির বিপক্ষের ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। দলের তারকা ফরোয়ার্ড ম্যাথিউস কুনহার চমৎকার জোড়া গোলের ওপর ভর করে ম্যাচটি জিতে নেয় তারা। এই জয়ের পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে নিজেদের মোট গোলসংখ্যাকে ২৪১-এ নিয়ে গেছে ব্রাজিল। ফলে ২৩৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে থাকা জার্মানিকে টপকে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করল সাম্বা কিংরা।

বিশ্বকাপের এই আসরে যখন ব্রাজিল ও জার্মানির মধ্যে শীর্ষস্থানের ইঁদুর-বিড়াল দৌড় চলছে, তখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে বেশ খানিকটা পিছিয়ে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের পরও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫। পরিসংখ্যান বলছে, তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সাথে শীর্ষ দুই দলের ব্যবধান এতটাই বেশি যে চলতি আসরে আলবিসেলেস্তেদের পক্ষে সেই ব্যবধান ঘোচানো কোনোভাবেই সম্ভব নয়।

ব্রাজিল ও জার্মানির বর্তমান গোলের ব্যবধান মাত্র ২। টুর্নামেন্ট যত এগোবে, এই দুই পরাশক্তির মধ্যে শীর্ষস্থান ধরে রাখার লড়াই আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য। ফুটবলপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বিশ্বমঞ্চে শেষ পর্যন্ত কোন দল গোলদাতার সিংহাসনটি নিজের করে বাড়ি ফেরে।

এক নজরে বিশ্বকাপের শীর্ষ ১০ গোলদাতা দেশ
চলতি আসরের বর্তমান পরিসংখ্যান অনুযায়ী বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা ১০টি দেশের তালিকা নিচে দেওয়া হলো:

অবস্থান দলের নাম মোট গোল সংখ্যা
১. ব্রাজিল ২৪১
২. জার্মানি ২৩৯
৩. আর্জেন্টিনা ১৫৫
৪. ফ্রান্স ১৩৯
৫. ইতালি ১২৮
৬. স্পেন ১০৮
৭. ইংল্যান্ড ১০৮
৮. নেদারল্যান্ডস ৯৮
৯. উরুগুয়ে ৯০
১০. হাঙ্গেরি হাঙ্গেরি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন