মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ অনলাইনে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। আগামীকাল (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে।

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (Argentina vs. Algeria live watch)।

সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে।

এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন