মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

বিশ্বকাপে ইংল্যান্ডের সমর্থক প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্রীড়া প্রতিবেদক

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারাবিশ্বেই উন্মাদনা বিরাজ করছে। কখনও বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও সেই উন্মাদনায় পিছিয়ে নেই বাংলাদেশ। বিশ্বকাপে কোন দেশকে কে সমর্থন করছেন, এ নিয়ে চলছে আলোচনা-আলোচনা ও কৌতূহল।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, চলমান বিশ্বকাপে তিনি কোন দলের সমর্থক।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন কোন দলের সমর্থক। তার এই মন্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টি ইংল্যান্ডের প্রতি ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থান করেছিলেন। ফলে তার মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা শুরু হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন