বৃহস্পতিবার । ১১ই জুন, ২০২৬ । ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিশ্বকাপে ১২ গোলের একটিও পেনাল্টি থেকে নয়, পেলের অনন্য কীর্তি

ক্রীড়া প্রতিবেদক

ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি পেলে বিশ্বকাপে এমন এক বিরল কীর্তি গড়ে গেছেন, যা আজও বিস্ময় জাগায়। চারটি বিশ্বকাপে ১৪ ম্যাচে ১২ গোল করা এই ব্রাজিলিয়ান মহাতারকার সব গোলই এসেছে ওপেন প্লে বা ফ্রি-কিক থেকে একটিও পেনাল্টি থেকে নয়। ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে অংশ নেওয়া পেলে মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বমঞ্চে নিজের ছাপ রাখেন।

১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়সূচক গোল, ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে হ্যাটট্রিক এবং স্বাগতিক সুইডেনের বিপক্ষে ফাইনালে দুই গোল সবই ছিল ওপেন প্লে থেকে। ১৯৬২ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে একক নৈপুণ্যে গোল করার পর ইনজুরিতে পড়েন তিনি। ১৯৬৬ বিশ্বকাপে বুলগেরিয়ার বিপক্ষে একটি ফ্রি-কিক থেকে গোল করেন। এরপর ১৯৭০ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া ও রোমানিয়ার বিপক্ষে চার গোল করে ব্রাজিলকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন পেলে।

বর্তমান ফুটবলে যেখানে অনেক তারকার গোলের বড় অংশই আসে পেনাল্টি থেকে, সেখানে পেলের সব বিশ্বকাপ গোলই এসেছে খেলার স্বাভাবিক গতিপথে এটি তাকে আরও অনন্য করে তুলেছে।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন মিরোস্লাভ ক্লোসে (১৬), এরপর রোনালদো নাজারিও (১৫), গার্ড মুলার ও জাস্ট ফন্টেইন (১৪)। ১৩ গোল নিয়ে চতুর্থ স্থানে আছেন লিওনেল মেসি, আর ১২ গোল করে পেলের পাশাপাশি একই অবস্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন