সরলীকরণের নামে উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলা হয়েছে বহুতল, বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান ভবন। এ সমস্ত ভবনের সাতটি গভীর সেপটিক ট্যাংক অপসারণ না করে তার উপর দিয়ে তৈরি হয়েছে সড়ক। রাতারাতি তড়িঘড়ি করে নিয়ম বহির্ভূতভাবে কপিলমুনি ফকিরবাসা মোড়ের বাঁক কথিত সরলীকরণের অভিযোগ উঠেছে। বেতগ্রাম-তালা- পাইকগাছা-কয়রা আঞ্চলিক মহাসড়কের চলমান উন্নয়ন কাজে নকশা পরিবর্তন (প্রভাবশালী আওয়ামীলীগ নেতার জামাইয়ের আলোচিত নির্মাণ বিপণি বাঁচাতে) এবং অধিগ্রহণের টাকা পরিশোধের আগে উচ্ছেদের প্রতিবাদে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন আন্দোলন করছে। সেকারণে সওজ সেফটি ট্যাংক অপসারণ না করেই তড়িঘড়ি করে রাস্তা নির্মাণ করেছে, যা মারাত্মক ঝুঁকি ও দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। বিষয়টি জরুরিভাবে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। প্রতিনিধি

