নগরীর দৌলতপুর বাসস্ট্যান্ডের সামনের সড়কের দৃশ্য এটি। বর্ষা মৌসুমে পানি জমে কর্দমাক্ত অবস্থা আর শুকনো মৌসুমে ধুলাময় অবস্থা তৈরি হয়। ময়লা ফেলানোর ড্রামের নীচে ফাটা, উপরে ঢাকনা নেই। সড়কের পাশে পড়ে আছে। স্ট্যান্ডের সামনে সড়কের পাশে দুটি পোলে রাতে বাতি জ্বলে না দীর্ঘদিন। রাতে যাত্রী এবং পথচারীরা যাতায়াতে নিরাপত্তাহীনতাবোধ করে। জনস্বার্থে আশু ব্যবস্থা গ্রহণে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীরা… একরামুল হোসেন লিপু।

