ডুমুরিয়ায় জলাবদ্ধতা থেকে রেহাই পেতে কেওড়াতলা স্লুইস গেটের মুখ পরিষ্কার করতে স্বেচ্ছাশ্রমে নামে চার ইউনিয়নের শতাধিক মানুষ। বরুনা-কেওড়াতলা স্লুইস গেটের দুই পাশে জমে থাকা কচুরিপানা ও গেটের মুখের পলি অপসারণ করেন তারা। এ সময় রঘুনাথপুর ইউনিয়নের আহ্বায়ক আব্দুর রব আকুঞ্জী, ইউপি সদস্য মোঃ কামাল হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্তরের সাধারণ গ্রামবাসী উপস্থিত ছিলেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন