পুরোনো ক্রোম ব্রাউজারে ঝুঁকি শনাক্ত

গেজেট প্রতিবেদন

বছরের শেষ ত্রৈমাসিকে পৌঁছে গুগল ব্রাউজার ক্রোম সংস্থা অনেকের জন্য বিশেষ জরুরি বার্তা দিয়েছে। কয়েকটি নিরাপত্তা সংস্থাও একই নির্দেশনা দিয়েছে। পুরোনো অপারেটিং সিস্টেম, ডেস্কটপ পিসি, স্মার্ট ডিভাইস বা ল্যাপটপ– এসব মাধ্যমেই ক্রোম ব্রাউজার এখনও বেশ জনপ্রিয়।

কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি) আগাম বার্তায় গ্রাহককে উদ্দেশ করে বলেছে, যদি গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে থাকেন, তাহলে বছরের শেষ ত্রৈমাসিকে বিশেষ সতর্কতা মেনে চলতে হবে। বিশেষ করে যারা উইন্ডোজ বা ম্যাকওএস সংস্করণে জনপ্রিয় ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তাদের জন্য রয়েছে জোরালো সতর্কবার্তা। অন্যদিকে কারিগরি বিভাগ বলছে, জনপ্রিয় এই ক্রোম ব্যবহৃত কয়েকটি ডিভাইসে নতুন করে সমস্যা দৃশ্যমান হয়েছে। গবেষণা ও শনাক্ত দল তাদের নিজস্ব বার্তায় এসব তথ্য দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, নতুন করে গুগল ক্রোম ব্রাউজারে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করা হয়েছে। ফলে হ্যাকার চক্র বিশেষ সুবিধা নিতে যে কাউকে টার্গেট করতে পারে। সারাবিশ্বে ক্রোম ব্রাউজারে দৃশ্যমান সবকটি সমস্যা ব্রাউজারের কয়েকটি স্পর্শকাতর নিরাপত্তাবলয় কয়েক দফায় ভেঙেছে। এতে ব্রাউজার বা ওয়েব সংস্করণে অনেকে পাসওয়ার্ডের মতো স্পর্শকাতর তথ্য বেহাত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন।

গবেষণা সূত্রে জানা গেছে, সিস্টেমের দুর্বলতার কারণে হাজারো মাইল দূর থেকেই ডিভাইসের ফিজিক্যাল অ্যাকসেস ছাড়া ক্ষতিগ্রস্ত ব্রাউজারের গ্রাহককে বিশেষ সমস্যায় ফেলবে। অনেকে পিসিতে ব্যবহৃত ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করেন– এটি একেবারে ঝুঁকির অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ ডিজাইনে তৈরি ওয়েবপেজে রিডাইরেক্ট করে অনেকের ডিভাইসে ভাইরাস ছড়িয়ে দিতে পারে অপচক্র। ফলে হাতছাড়া হতে পারে অনেকের সংবেদনশীল সব তথ্য। ব্যক্তিগত ডেটা চুরি বা পরিচয় চুরি করে অ্যাকাউন্টে অপ্রত্যাশিত নিয়ন্ত্রণ নিতে পারে।

উল্লিখিত এসব সমস্যা থেকে রেহাই পেতে এরই মধ্যে ক্রোম ব্রাউজারের জন্য আপডেট তাৎক্ষণিক হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন, দ্রুত তাদের নতুন আসা আপডেট ডাউনলোড ও ইনস্টল করে নিতে বিশেষ পরামর্শ দিয়েছে নিরাপত্তায় নিয়োজিত বেশ কিছু সংস্থা।

পুরোনো ক্রোম সংস্করণ ও উইন্ডোজ বা ম্যাক সিস্টেমে ত্রুটি শনাক্ত হয়েছে। দুটি সংস্করণ ছাড়া অন্য সব সংস্করণ নিরাপদ রয়েছে। সবার ক্ষেত্রেই ক্রোম ব্রাউজারের আপডেট করে নেওয়ার পরামর্শের কথা বলা হয়েছে।

খুলনা গেজেট/উউরা




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন