শনিবার । ১৪ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

রমজান মাসে মক্কা বিজয় ইতিহাসের শিক্ষা

ড. আবু যুবায়ের

আজ ২৩ রমজান। নাজাতের দশকের তৃতীয় দিন আজ। রমজান মাস ইসলামে পবিত্রতম মাস হিসেবে পরিচিত। এটি শুধু রোজা, ইবাদত ও আত্মশুদ্ধির মাস নয়, বরং মুসলিমদের ইতিহাসে বড় বড় ঘটনা এবং বিজয়ও এই মাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এর মধ্যে অন্যতম ঘটনা হলো মক্কা বিজয়, যা ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয়গুলোর একটি।

মক্কার কুরাইশরা মহানবী (সঃ) এবং মুসলিম সম্প্রদায়ের ওপর দীর্ঘ সময় ধরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে আসছিল। মুসলমানরা মদিনায় হিজরত করার পর স্বাধীনভাবে তাদের জীবন চালাচ্ছিল, কিন্তু কুরাইশরা তখনও তাদের ক্ষমতা চ্যালেঞ্জ করছিল। আল্লাহর নির্দেশে মহানবী (সঃ) প্রায় ১০ হাজার মুসলিমকে নেতৃত্ব দিয়ে মক্কা অভিযান শুরু করেন। এটি সংঘটিত হয় রমজান মাসের শেষে, যা বিজয়কে আরও তাৎপর্যপূর্ণ করেছে। মক্কা বিজয় মুসলিমদের জন্য আত্মসংযম, ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসার নিদর্শন। রোজাদার মুসলিমরা দীর্ঘ পাহাড়ি পথে এবং যুদ্ধের সময় রোজা রেখেছিলেন।

এই শিক্ষা প্রমাণ করে যে রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য নয়, বরং শারীরিক ও মানসিক শক্তি অর্জনের একটি মাধ্যম। মক্কা বিজয়ের সময় মুসলমানরা কুরাইশদের বিরুদ্ধে সংখ্যায় কম হলেও আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে। মুসলমানরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর ভরসা করো, তবে নিশ্চয় বিজয় আসবে। মক্কা বিজয় মুসলিমদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যা দেখায় ধৈর্য, সহমর্মিতা এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস কীভাবে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে। মক্কা বিজয় রমজানের সঙ্গে যুক্ত হওয়ায় মুসলিমদের জন্য এটি একটি শিক্ষণীয় উদাহরণ। রোজা রাখা অবস্থায় কঠোর পরিস্থিতি মোকাবিলা করা, আত্মসংযম এবং নৈতিক শক্তি অর্জন করা সকল মুসলিমের জন্য অনুপ্রেরণার উৎস।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন