সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভারতে দৈনিক সংক্রমণ বেড়ে ৪৫ হাজার, মৃত্যু ৮১৭

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে ফের বাড়ল দৈনিক করোনা ভাইরাস সংক্রমণ। তিন মাসেরও বেশি সময় পর মঙ্গলবার তা নেমেছিল ৪০ হাজারের নীচে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে, দেশের দৈনিক আক্রান্ত ৪৫ হাজার ৯৫১। এ নিয়ে মোট সংক্রমিত হলেন ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন।

সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু একটু কমে ৯০০-র নীচে নেমেছে। ১৩ এপ্রিলের পর প্রথমবার দৈনিক মৃত্যু ৯০০-র নীচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড প্রাণ কেড়েছে ৮১৭ জন কোভিড রোগীর। গোটা অতিমারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪ জনের।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন