সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১১

আন্তর্জা‌তিক ডেস্ক

ভারী বৃষ্টিপাতের ফলে ভারতের মুম্বাই শহরের একটি চার তলা ভবন ধসে ১১ জনের মৃত্যু হয়েছে।  কমপক্ষে আরও ১৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, সারাদিনের তুমুল বৃষ্টিতে বুধবার (৯ জুন) রাতে মুম্বাইয়ের মালাডে ভবনটি ধসে পড়ে। বেশিরভাগ বাসিন্দা ভবনের ভেতরেই অবস্থান করায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পরই ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ সময় স্থানীয় বাসিন্দারাও এগিয়ে যান। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বৃহন্নুম্বাই পৌর করপোরেশন (বিএমসি) থেকে জানানো হয়েছে, এই এলাকার এমন অনেক ভবনের অবস্থা ‌‘বিপজ্জনক’ ঘোষণা করা হয়েছিল।

মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ বলেছেন, ভারী বৃষ্টিপাতের ফলে ভবনটি ধসে পড়েছে। সারাদিনের মুম্বাইয়ের বহু স্থানে পানি জমে ছিল।ফলে রাস্তা ও রেললাইন ডুবে থাকায় সমস্যায় পড়েন মুম্বাইয়ের বাসিন্দারা।

ভারতের আবহাওয়া অফিস থেকে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় আগামী চার দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন