সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধ করতে ১১টি দেশের ভ্রমণার্থীদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। শনিবার এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ।

তবে এসব দেশ থেকে আসা ভ্রমণকারীদের অবশ্যই কোয়ারেন্টিন প্রক্রিয়ার মধ্য দিয়ে সৌদিতে ঢুকতে হবে। দেশগুলো হলো, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, যুক্তরাজ্য, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান।

এসব দেশের নাগরিকেরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন রবিবার থেকেই।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন